২৮ ডিসেম্বর, ২০২২ ১৯:১৬
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ৫০০ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এগুলো বরাদ্দ হয়।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে বড়লেখা পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে বিতরণ অনুষ্ঠান হয়েছে।
এতে সভাপতিত্ব করেছেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন- বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রব, পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, শাহজাহান আহমদ, কবির আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, ২০২২-২০২৩ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বড়লেখা উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে বিতরণের জন্য ৫ হাজার ৪০০ পিস কম্বল উপ বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৪ হাজার ৯০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।
আপনার মন্তব্য