২৮ ডিসেম্বর, ২০২২ ২৩:৪৫
শ্রীমঙ্গল উপজেলার খাসগাঁও ৬ নম্বর হাসিদুন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুইনগড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য মরহুম হাজী মোহাম্মদ শফিক খানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বাদ আসর সুইনগড় জামে মসজিদ মাঠে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার।
গার্ড অফ অর্নার শেষে একই মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
সুইনগড় গ্রামের মরহুম হাজী মোহাম্মদ শফিক খান মৃত আলী মাহমুদ খানের ছেলে। বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ শফিক খান (৯০) দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাত ১টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ৫ পুত্র ও দুই কন্যাসহ বহু গুণগ্রহী রেখে গেছেন।
এসময় অন্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুমোদ মিনন দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালিক মিয়া, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সালিক মিয়া ও মুক্তিযোদ্ধা বৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য