০৪ জানুয়ারি, ২০২৩ ০০:৩২
প্রতীকী ছবি
মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক ঘটনায় এক শিশু ও এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার ভূকশিমইল ও হাজীপুর ইউনিয়ন এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, ভূকশিমইল ইউনিয়নের ছিলারকান্দি গ্রামের খসরু মিয়ার মেয়ে তায়্যিবা (৪) সকাল ৯টার দিকে বাড়ির সামনের রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎ লাইনের তারে অসাবধানতায় হাত দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তায়্যিবা ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে এদিন সকাল ১০টার দিকে কর্মধা ইউনিয়নের হাসিমপুর গ্রামের আব্দুল করিমের ছেলে হাফেজ আতিকুর রহমান (২২) হাজীপুরের কটারকোনা হোসাইনিয়া মাদ্রাসার পুকুরে ডুবে মারা যায়। তিনি ওই মাদ্রাসায় অধ্যয়নরত ছিলেন।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য