১১ জানুয়ারি, ২০২৩ ১৩:২৭
ফাইল ছবি
সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় ছড়া-খাল উদ্ধারে অভিযান চালাচ্ছে সিলেট সিটি করপোরেশন। বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে এ অভিযান শুরু হয়।
মেয়র আরিফুল হকের উপস্থিতিতে ছড়া-খাল উদ্ধার ও পরিষ্কার অভিযান চলছে।
অভিযানে ছড়া দখল করে রাখা সব অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া ছড়ার উপর অনেকেই ঢালাই দিয়েছেন, সেসব ঢালাইও ভাঙা হচ্ছে।
অভিযানে মেয়র আরিফ ছাড়াও প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এসএম শওকত আমিন তৌহিদসহ সিসিকের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
আপনার মন্তব্য