সিলেটটুডে ডেস্ক:

১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০৫

এসএমপির এয়ারপোর্ট থানায় নতুন ওসি

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পেয়েছেন মঈন উদ্দিন সিপন। তিনি একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর ও ছাতক, মৌলভীবাজারের কুলাউড়া ও এসএমপির মোগলাবাজার থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা খান মো. মাইনুল জাকিরকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সুদ্বীপ দাস শুক্রবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মঈন উদ্দিন সিপনকে পদায়ন করা হয়েছে। সেই সঙ্গে খান মো. মাইনুল জাকিরকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত