১৬ জানুয়ারি, ২০২৩ ২২:১৬
সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩'র বিশ্বনাথ উপজেলা দলকে ট্রাইব্রেকারে (৪-১)গোলে হারিয়ে জৈন্তাপুর উপজেলা দল সেমি-ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ১২ টায় সিলেট স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ে খেলা (১-১) গোলে ড্র থাকায় ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে জৈন্তাপুর উপজেলা দল বিশ্বনাথ উপজেলা দলকে হারিয়ে সেমি-ফাইনাল খেলার যোগ্যতা লাভ করে।
অপর ম্যাচে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল কোম্পানীগঞ্জ উপজেলা দলকে হারিয়ে সেমি-ফাইনাল খেলার সুযোগ লাভ করেছে।
এদিকে জৈন্তাপুর উপজেলা দলের সাথে মাঠে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, উপজেলা নিবার্হী অফিসের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল আলম, ক্রীড়া সংগঠক ফারুক আহমদ, আব্দুর রহমান, আমিন আহমদ, প্রবাসী তোফায়েল আহমদ, যুবনেতা শাহীন আহমদ, মেহেদী হাসান সবুুজ ও আব্দুল কাইয়ুম।
এদিকে জৈন্তাপুর উপজেলা ফুটবল দল সেমি-ফাইনাল খেলার সুযোগ লাভ করায় দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ।
আপনার মন্তব্য