শাবিপ্রবি প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২৩ ২৩:৩২

শাবিপ্রবিতে ২৫ লক্ষ টাকা অনুদান দিল 'আমেনা ও আজফর মেমোরিয়াল ট্রাস্ট'

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘‘আমেনা ও আজফর রাজা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট’’ তহবিল থেকে ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। এ অনুদান থেকে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের ৩টি অনুষদের ৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

রোববার (২২ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২০ সালে সম্পাদিত ‘‘আমেনা ও আজফর রাজা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট’’ তহবিল ২ লক্ষ টাকা থেকে ২৫ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কাছে ট্রাস্টের পক্ষ থেকে ২৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এ ফান্ড থেকে প্রতিবছর মোট ৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এতে স্কুল অব এপ্লায়েড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদ থেকে ২ জন, স্কুল অব সোশ্যাল সায়েন্সেস অনুষদ থেকে ২ জন, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস অনুষদ থেকে ২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। তবে প্রতি অনুষদ থেকে কমপক্ষে ১ জন ছাত্রীকে বৃত্তি দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্তদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

এ বিষয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ‘‘আমেনা ও আজফর রাজা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট’’ ফান্ড থেকে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অনন্য নজির সৃষ্ঠি করেছে। এমন উদ্যোগকে আমি সাধুবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এদিকে চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিশ্বদ্যিালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, দাতা সদস্য আহমদ মাহমুদুর রাজা চৌধুরী এবং আহমদ মোশতাকুর রাজা চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত