৩১ জানুয়ারি, ২০২৩ ১৩:০৮
সিলেটের উত্তর-পূর্ব অঞ্চলে বন্যা পূর্ব ও পরবর্তী সময়ে প্রতিরোধ কাজে জাতীয় গণমাধ্যমের ভূমিকায় তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের চ্যালেঞ্জ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জৈন্তাপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বিগত ২০২২ সালের ভয়াবহ বন্যার কারণ অনুসন্ধানে গবেষণা কাজ বাস্তবায়ন করা সময়ে দাবী ছিল। সরকারের তথ্য মন্ত্রণালয় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বন্যা পূর্ব ও পরবর্তী উত্তরণের বিষয়ে গবেষণা কাজ বাস্তবায়ন করে স্থায়ী ভাবে সমাধান করার প্রস্তাব তুলে ধরা হয়। বিশেষ করে নদী-নালা-খাল-বিল খনন, পরিকল্পিত ভাবে কাজ করা প্রয়োজন। এ বিশয়ে গণমাধ্যমে আগাম বন্যার খবর প্রকাশিত হলে জনগণ আত্মরক্ষা এবং বন্যার হাত থেকে জান মালের নিরাপত্তা করা অনেকটা সম্ভব হবে। উপজেলার বন্যা আশ্রয়ণ কেন্দ্র স্থাপন এবং স্থানীয় ভাবে বন্যা বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
তথ্য মন্ত্রণালয়ে অধীনে পরিচালিত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা মো: ফাইম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের গ্রন্থাগারিক কাজী ওমর খৈয়াম, প্রতিষ্ঠানের সহযোগী গবেষক লেখক ও সাংবাদিক এহসানুল হক জসীম, সহযোগী গবেষক আলী আহমদ, এডভোকেট আসাদুল আলম চৌধুরী।
আলোচনায় অংশ গ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবী আব্দুস শুক্কুর, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবেরর অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য নাজমুল ইসলাম প্রমুখ।
আপনার মন্তব্য