০৬ ফেব্রুয়ারি , ২০২৩ ২৩:২৭
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান বলেছেন, ‘বিশ্বনাথবাসী তথা আমরা যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হতে চলেছে। ‘‘ওয়ান-পাউন্ড জেনারেল হসপিটাল’’ নির্মাণ কাজ সম্পন্ন হলে বিশ্বনাথের স্বাস্থ্যসেবায় নতুন এক দ্বার উন্মোচিত হবে। ধনীদের পাশাপাশি সামান্য খরচে সেখানে দরিদ্ররাও চিকিৎসা পাবেন।’
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের বিশ্বনাথের প্রস্তাবিত ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের কনস্ট্রাকশন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব ও হসপিটালের বাংলাদেশ চাপ্টারের চেয়ারপারসন মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আয়াছ মিয়া ও সাবেক কাউন্সলর কবি শাহ সুহেল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা ভূমি কর্মকর্তা আসমা জাহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলোয়ার হোসেন সুমন, হসপিটালের উপদেষ্টা সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট রেটিনা বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ সুমন, আমেরিকা প্রবাসী মনির আহমদ, হসপিটালের উপদেষ্টা সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ফাউন্ডার মেম্বার সাংবাদিক রহমত আলী, সামছু মিয়া লয়লুছ, সাংবাদিক তজম্মুল আলী রাজু, সাইফুল ইসলাম বেগ, হসপিটালের চীফ কো অর্ডিনেটর কবি নাজমুল ইসলাম মকবুল, রোটারিয়ান মোসাদ্দিক হোসেন সাজুল।
এরআগে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও সিইও ডা. মো. শানুর আলী মামুন।
আলোচনা সভা শেষে মুনাজাত পরিচালনা করেন জামেয়া মাদানিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিব্বির আহমদ।
আপনার মন্তব্য