মাধবপুর প্রতিনিধি:

০৭ ফেব্রুয়ারি , ২০২৩ ২১:১৪

মাধবপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে পথচারী নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গ‍্যাসফিন্ড এলাকায় সিলেটগামী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে মো. আব্দুল্লাহ (২৪) নামে এক পথচারীর নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মানিকপুর গ‍্যাস ফিল্ড এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল্লাহ বাহ্মনবাড়িয়া জেলার নাসিনগর উপজেলার কাইতুরা গ্রামের ফজলু মিয়ার ছেলে ও মানিকপুর এলাকায় অবস্থিত চারু সিরামিক কোম্পানির শ্রমিক।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ও মহাসড়ক থেকে একটি ট্রাক গ‍্যাসফিল্ডের দিকে প্রবেশের সময় আব্দুল্লা রাস্তা পারাপার হচ্ছিলেন। বাস ও ট্রাকের সংঘর্ষের সময় আব্দুল্লাহ চাপা পড়ে যান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন গাড়ি দুটি আটক করে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি জব্দ ও লাশ উদ্ধার করে।

আপনার মন্তব্য

আলোচিত