১০ ফেব্রুয়ারি , ২০২৩ ১৬:২৪
মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জুড়ী উপজেলা থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য মো. বদরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছে জায়ফর নগর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ।
বৃহস্পতিবার রাতে ভূয়াই বাজারে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা আওয়ামিলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাসুক মিয়া। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলাম, জুড়ী উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারন সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস,জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা,সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস,জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাস,রত্না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, ইউপি সদস্য ফজলু মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল রানা, ওয়ার্ড যুবলীগ নেতা জায়েদ আহমদ, সুমেল আহমদ, জুড়ী কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক প্রমুখ।
আপনার মন্তব্য