সিলেটটুডে ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০২৩ ১৩:২৩

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

গত তিনদিনের মতো আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া পূর্বাভাসে অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তর বলছে, আগামী দুই-তিন দিন এমন তাপমাত্রা এমনই থাকতে পারে। একইসাথে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

বুধবার শ্রীমঙ্গল ছাড়া দেশের আর কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই। বিচ্ছিন্নভাবে একটি স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় শৈত্যপ্রবাহ ঘোষণা করেনি আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বুধবারের আবহাওয়া বার্তায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আপনার মন্তব্য

আলোচিত