জগন্নাথপুর প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি , ২০২৩ ১৯:৫০

জগন্নাথপুরে মানব জমিন'র রজতজয়ন্তী উদযাপন

দৈনিক মানব জমিন পত্রিকার রজতজয়ন্তী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পালিত হয়েছে ।

১৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলা পরিষদ সড়কের মিডিয়া কার্যালয়ে জন্মদিনের কেক কেটে রজতজয়ন্তী উদযাপন করা হয়। জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি প্রবীণ সাংবাদিক দৈনিক মানব জমিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি শংকর রায় এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে মানবজমিন কে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী আকমল খাঁন, প্রকৌশলী সতীশ গোস্বামী, সাংবাদিক আব্দুল হাই, অমিত দেব, আলী আহমেদ, আমিনুল হক সিপন, জুয়েল আহমেদ, আমিনুল হক জিলু, রেজুওয়ান কোরেশী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত