মাধবপুর প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি , ২০২৩ ২১:২৮

মাধবপুরে মাদক জঙ্গি নারী নির্যাতন ও যৌতুক বিরোধী সমাবেশ

হবিগঞ্জের মাধবপুরে মাদক বিরোধী, জঙ্গী নির্মল, নারী নির্যাতন প্রতিরোধ ও যৌতুক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ধর্মঘর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মাঠে
এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ধর্মঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো:মিজানুর রহমানের সঞ্চালনায় চেয়ারম্যান মোঃফারুক আহমেদ পারুল এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন-মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক,
ধর্মঘর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো:আলী আজগর, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রহম আলী, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আবু তাহের,কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আরিফ হোছাইন, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:মিজানুর রহমান, যুব সংগ্রাম পরিষদের সভাপতি আমিনুল ইসলাম সুমন, ধর্মঘর ইউনিয়ন ছাত্র-লীগ সভাপতি সুহেল মিয়া, আওয়ামীলীগ নেতা গোলাম রসুল, আব্দুল সাত্তার, ইউপি সদস্য আশেকুর রহমান মামুন, সংরক্ষিত মহিলা সদস্য রোকেয়া তৌহিদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত