ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি , ২০২৩ ২২:৫১

ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বুধবার বিকাল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা- ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে তৈয়বুর রহমান শাহিন, ২নং মাইজগাঁও ইউনিয়নে জুবেদ আহমদ চৌধুরী শিপু, ৩নং ঘিলাছড়া ইউনিয়নে সাইফুল ইসলাম ও ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে জুনেদ আহমদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারি ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ মার্চ। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত