১৬ ফেব্রুয়ারি , ২০২৩ ২০:১৯
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে বাস উল্টে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাহুবল উপজেলার বাগান বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে, তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম।
তিনি বলেন, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ যাত্রীবাহী বাস বাহুবলের বাগান বাড়ি এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন ৪ জন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলেও জানান ওসি।
আপনার মন্তব্য