তাহিরপুর প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি , ২০২৩ ২৩:২৯

তাহিরপুরে ভাইয়ের লাঠির আঘাতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আপন খালাতো ভাই আব্দুল হারুনের লাঠির আঘাতে আব্দুল হাদী নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত আব্দুল হাদী(৩০)লাকমা গ্রামের(চাকমা হাটি গ্রামের)বাসিন্দা আক্কল আলীর ছেলে। নিহতের ২০দিন বয়সী এক ছেলে রয়েছে।

বুধবার (১৫ই ফেব্রুয়ারী) রাত ৭টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন টেকেরঘাট এর লাকমা নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত এলাকা লাকমা নতুন বাজার এলাকায় রাত ৭টার সময় আব্দুল হারুন তার খালাতো ভাই আব্দুল হাদীর সাথে কয়লার ঘাট নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে লাঠি,দেশীর অস্ত্রসস্ত্র নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এসময় আব্দুল হারুন ও তার সহযোগিরা লাঠি ও দেশীর অস্ত্রসস্ত্র দিয়ে মাথায় আঘাতে গুরুত্বর আহত হয় আব্দুল হাদী। এসময় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় পরিবারের লোকজন তাকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে আজ বৃহস্পতিবার ভোর রাতে মৃত্যু বরণ করে।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান জানান,আপন খালাতো ভাইয়ের লাঠির আঘাতে আব্দুল হাদী নামের একজনের মৃত্যু হয়েছে। এখনও লাশ আসেনি তবে শুনেছি লাশ সুনামগঞ্জ মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, এই বিষয় এখনও ভাল করে জানা হয়নি। খোঁজ খবর নিচ্ছি।

আপনার মন্তব্য

আলোচিত