সিলেটটুডে ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০

জকিগঞ্জের কাউন্সিলর পদে জয়ী হলেন যারা

জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে  সাধারণ কাউন্সিলার হিসাবে ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল, ২নং ওয়ার্ডে মাসুক আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ডে রিপন আহমদ, ৪নং ওয়ার্ডে সাহাব উদ্দিন সাকিল, ৫নং ওয়ার্ডে কামরুজ্জামান কমরু, ৬নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন নজরুল, ৭নং ওয়ার্ডে আছদ্দর আলী, ৮নং ওয়ার্ডে শামীম আহমদ, ৯নং ওয়ার্ডে আতাউর রহমান আতাই।

মহিলা কাউন্সিলার হিসাবে নির্বাচিত হয়েছেন ১,২ ও ৩নং ওয়ার্ডে সুনন্দা শুক্লা, ৪,৫ ও ৬নং ওয়ার্ডে জাহানারা বেগম এবং ৭,৮ ও৯নং ওয়ার্ডে ছালেহা বেগম নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) মোট ১০৪০৭ ভোটের মধ্যে ৭৮৮৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।  শতকরা ৭৬% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কার প্রতিনিধি হাজী খলিল উদ্দিন। তিনি পেয়েছেন ১৫৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিফজুর রহমান পেয়েছেন ১৩৭১ ভোট।

আপনার মন্তব্য

আলোচিত