২১ ফেব্রুয়ারি , ২০২৩ ১৫:০৩
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করে সিলেট উইমেনস মেডিকেল কলেজ ও হাসপাতাল।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট উইমেনস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ফজলুর রহিম কায়সারের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ডা. মো. তহুর আব্দুল্লাহ চৌধুরী, অধ্যাপক ডা. মো. সিদ্দিকুর রহমান, অধ্যাপক ডা. সিদ্ধার্থ পাল, অধ্যাপক ডা. মো. আল মোহাইমিন সোহেল, সহকারী পরিচালক ডা. তাহফীম আহমদ রিফাত, সহকারী পরিচালক ডা. আবু তারেক রাসেল, ৪র্থ বর্ষের ছাত্রী অতসী বিশ্বাস, নার্সিং কলেজের প্রভাষক মো শরীফুল ইসলাম, উপ-পরিচালক ও চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হিমাংশু শেখর দাস, অধ্যাপক ডা. মো. তহুর আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ।
আপনার মন্তব্য