জুড়ী প্রতিনিধি:

২১ ফেব্রুয়ারি , ২০২৩ ২২:২৩

জুড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

মৌলভীবাজারের জুড়ীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।

একুশের প্রথম প্রহরে জুড়ী শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যুবলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল পুষ্পস্তবক অর্পন করে।

মঙ্গলবার জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, নারী ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সহীদ চৌধুরী খুশি, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সহ সভাপতি সাইরুল আলম, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপজেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন আহমদ ভূঁইয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মো. আব্দুর রহিম, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. হাবিবুর রহমান, প্রধান শিক্ষক সুধন সূত্রধর, অরবিন্দু রুদ্র পাল প্রমুখ।

জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ, আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ, শাহ নিমাত্রা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত