চুনারুঘাট প্রতিনিধি:

২৩ ফেব্রুয়ারি , ২০২৩ ০১:৩৯

চুনারুঘাটে দুই জুয়াড়ি গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাটে দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর শানখলা ইউপির লালচাঁন চা বাগান (২ নম্বর টিলা) এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের কাশিপুর গ্রামের মো. অনু মিয়ার ছেলে মো. আব্দুস সালাম (৩৭), হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের মৃত দরছ মিয়ার ছেলে জয়নাল মিয়াকে (২৬) গ্রেপ্তার করে।

এসময় নগদ তিন হাজার দুইশো টাকা ও চার প্যাকেট প্লেয়িং কার্ড জব্দ করা হয়। চার-পাঁচজন জুয়াড়ি পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি বুধবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত