চুনারুঘাট প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি , ২০২৩ ২১:১৬

চুনারুঘাটে প্রয়াত কাউন্সিলর মিলনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন

হবিগঞ্জের চুনারুঘাট পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর কামাল উদ্দিন মিলনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব পৌরসভা মিলনায়তনে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেলের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য দেন চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হান্নান, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইফতেখার আলম রিপন, উপজেলা সাংবাদিক ফোরামের সহসভাপতি আব্দুল হাই প্রিন্স, সাংগঠনিক সম্পাদক এফ এম খন্দকার মায়া, মিজানুর রহমান উজ্জল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন দীপু, সংবাদকর্মী জসিম উদ্দিন প্রমুখ। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হেলাল আহমেদ।

আপনার মন্তব্য

আলোচিত