২৫ ফেব্রুয়ারি , ২০২৩ ২১:২৭
জৈন্তাপুর উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) উদ্যোগে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দিনব্যাপী এই প্রদর্শনী চলে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রদর্শনী উদ্বোধন করা হয়।
প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো. আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল-মাসুদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জৈন্তাপুর খাসিয়া সেবা সংঘের সভাপতি বিশ্বজিৎ সুমের, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবু জাহের, মুজিবুর রহমান, লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা. মো. সাইফ উদ্দিন, লাইভস্টক ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. শফিকুল ইসলাম, লাইভস্টক সার্ভিস প্রোভাইডার মো. শরিফ উদ্দিন মজুমদার, আবু জাফর মো. রাজু, ফিল্ড ফ্যাসিলিটেটর পংকজ দেব লিয়ন, ডেইরি খামারি নূরুল ইসলাম লস্কর (লেছু), মো. শাহিদ উদ্দিন ও সাখাওয়াতুল আম্বিয়া সুমন।
অনুষ্ঠানে ৪টি ক্যাটাগরিতে ১২ জন খামারিকে পুরস্কার প্রদান করা হয়েছে। প্রদর্শনীতে প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন উপকরণ নিয়ে ৬০টি স্টল ছিল।
আপনার মন্তব্য