নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০১৫ ১৮:৪২

সাফল্যে এগিয়ে মেয়েরা

বৃহস্পতিবার প্রকাশিত প্রাইমারি সমপনী পরীক্ষা (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফলে সাফল্যে এগিয়ে রয়েছে মেয়েরা। দুটি ফলাফলেই জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

এবার সিলেট বিভাগে জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৯৫৬ জন। এর মধ্যে মেয়ে ২ হাজার ৬৮৭ আর ছেলে ২ হাজার ২৬৯ জন। অপরদিকে, পিইসিতে এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯৪১ জন শিক্ষার্থী। এরমধ্যে মধ্যে ৩ হাজার ৬৯২ জন ছাত্র ও ৪ হাজার ২৪৯জন ছাত্রী।

পরীক্ষার ফলাফলে মেয়েদের এই সাফল‌্যকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ- পরিচালক তাহমিনা খাতুন বলেন, মেয়েরা এখন পড়ালেখায় অনেক মনোযোগী। মেয়েদের প্রতি অভিভাবকদের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে। এর সাফল্যও মিলছে।

আপনার মন্তব্য

আলোচিত