ওসমানীনগর প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি , ২০২৩ ২২:৪১

ওসমানীনগরে বাসচাপায় মোটর সাইকেল আরোহী নিহত

সিলেটের ওসমানীনগরে বাসচাপায় জাহেদ হোসেনের (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রেদওয়ান আহমদ নামের আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

 রোববার বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার গয়নাঘান নামক স্থানে দুর্ঘটনাটি ঘঠেছে। নিহত জাহেদ উপজেলার উসমানপুর ইউপির মাদার বাজার কমরপুর গ্রামের ঈসমাইল আলীর (পাখি মিয়ার) ছেলে এবং আহত রেদওয়ান একই ইউপির ধনপুর গ্রামের মোশাহীদ আলী ছেলে।

ফায়ার ব্রিগেডের  স্থানীয় সুত্রে জানা যায়, রোববার বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারের গয়নাঘাট নামক স্থানে একটি যাত্রীবাহী বিরতিহীন বাস (সিলেট-হ-১১-৬৭৯৫) মোটরসাইকেলকে সামনাসামনি চাপা দিলে মোটরসাইকেলটি শুমরেমোছরে যায়। এসময় মোটরসাইকেল আরোহী জাহেদ ও রেদওয়ান গুরুতর আহত হয়। ঘটনার পর পর তাজপুর ফায়ার ব্রিগেডের সদ্যসরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জাহেদ মারা যায়। মুমুর্ষ অবস্থায় রেদওয়ান হাসপাতালে চিকিৎসাধীল রয়েছে।

শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহী একজন মারা গেছেন ও গুরুতর আহত একজন ওসমানী হাসপাতালে চিকিৎিসাধীন রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত