৩১ ডিসেম্বর, ২০১৫ ১৯:৫২
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আব্দুল মালিক (আওয়ামী লীগ) ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: শাহাজান পেয়েছেন ২৫৩ ভোট।
২নং ওয়ার্ডে জেহীন সিদ্দিকী (আওয়ামী লীগ) ৬৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু আহমদ হামিদুর রহমান পেয়েছেন ২৩৯ ভোট। ৩নং ওয়ার্ডে আব্দুল মতিন (আওয়ামী লীগ) ৩০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ পেয়েছেন ২৯০।
৪নং ওয়ার্ডে তাজ উদ্দিন (আওয়ামী লীগ) ৬২৬ ভোট পেয়ে ৩য় বার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির আহমদ ৪৮৩ ভোট পেয়েছেন। ৫নং ওয়ার্ডে আব্দুল হাফিজ (বিএনপি) ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: রোমেল আহমদ পেয়েছেন ৩২৯। ৬নং ওয়ার্ডে আলী আহমদ চৌধুরী (আওয়ামী লীগ) ৪৬০ ভোট পেয়ে ৩য় বার বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল পেয়েছেন ৩৫১ ভোট। ৭নং ওয়ার্ডে মো: রেজাউল করিম (আওয়ামী লীগ) ৫৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কায়সার পারভেজ ২৪৩ ভোট পেয়েছেন। ৮নং ওয়ার্ডে রাহেন পারভেজ (আওয়ামী লীগ) ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমদ (আওয়ামী লীগ) ৩৭২ ভোট পেয়েছেন।
৯নং ওয়ার্ডে মিজানুর রহমান (আওয়ামী লীগ) ৫৪০ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ হাসান ২২৬ ভোট পেয়েছেন।
অপরদিকে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন-১নং ওয়ার্ডে শেফা বেগম (আওয়ামী লীগ) ১২৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেফালী রানী পাল পেয়েছেন ৮০৪ ভোট।
২নং ওয়ার্ডে আছমা বেগম (আওয়ামী লীগ) ১৪৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাফিয়া বেগম পেয়েছেন ৯৪৮ ভোট। ৩নং ওয়ার্ডে রুজিনা বেগম (আওয়ামী লীগ) ১৬১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা আক্তার সাফিয়া পেয়েছেন ১০৩৮ ভোট।
আপনার মন্তব্য