বিশ্বনাথ প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি , ২০২৩ ২১:৪৯

বিশ্বনাথে ‘হাজী মদরিছ আলী একাডেমি’র ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী, বিশ্বনাথ উপজেলা যুবলীগের সদস্য আব্দুল জলিল আজির ও তার পরিবারের অর্থায়নে ‘হাজী মদরিছ আলী একাডেমি’তে ২০০৫ সাল থেকে পাঠদান চলছে। বিশ্বনাথ ও ছাতক সীমান্তের সোনালী বাংলাবাজারে অবস্থিত ওই একাডেমিটি আব্দুল জলিল আজির ও তার প্রবাসী ভাইদের সহযোগিতায় ৮ম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয়েছে।

সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাজী মদরিছ আলী একাডেমি’র নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তিন-তলা বিশিষ্ট ওই একাডেমিক ভবন নির্মাণের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় অর্ধ কোটি টাকা।

হাজী মদরিছ আলী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী। বক্তব্যে তিনি বলেন, যুবলীগ নেতা আব্দুল জলিল আজির ও তার পরিবার যে কোন দুর্যোগে বিশ্বনাথের অসহায় মানুষের পাশে দাঁড়ান। তারা শুধু দান খয়রাতই করেন না, তারা শিক্ষা-চিকিৎসা ক্ষেত্রে এ উপজেলায় গুরুত্বপুর্ণ অবদান রেখে যাচ্ছেন।

হাজী মদরিছ আলী একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও হাজী মদরিছ আলী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন জুনেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, প্রকৌশলী পরিমল দেবনাথ ও দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আক্তার হোসেন শেখ।

এরআগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন হাজী মদরিছ আলী একাডেমির প্রিন্সিপাল আসলাম আলী। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইদুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মদরিছ আলী ফাউন্ডেশনের মহা-সচিব বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, লাকেরশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদ কবির, হাজী মদরিছ আলী একাডেমির অভিভাবক সদস্য হারুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ ও দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত