নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি , ২০২৩ ২১:৫৯

বঙ্গবন্ধুর পথপরিক্রমায়ই শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথপরিক্রমায়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ। ১৯৭৫ সালে বেতবুনিয়ায় যে ভূ-উপগ্রহ কেন্দ্রটি বঙ্গবন্ধু উদ্বোধন করেছিলেন তারই পথপরিক্রমায় শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এবার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার সিদ্ধান্ত নিয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেটে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ বিষয়ক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা মূলপ্রবন্ধ ওপর আলোচনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের মতামত ও করণীয় তুলে ধরেন।

ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশ সম্পর্কে এ মতবিনিময় সভায় আজ চিন্তার খোরাক যোগানো হলো। স্মার্ট বাংলাদেশ সর্ম্পকে জনসচেতনতা বাড়াতে আপনাদের প্রচারণা করতে হবে। শ্রমঘন শিল্পে বেকার হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা এখন স্মার্ট বাংলাদেশের প্রস্তুতি নিচ্ছি। পোশাক শিল্পসহ অন্য যেসব জায়গায় সংকট দেখা দিতে পারে- সেসব ক্ষেত্রে বিকল্প কাজের প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ করে গড়ে তোলা হবে।

স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ বিষয়ক মূলপ্রবন্ধে বলা হয় স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি-এ চারটি মৌলিক স্তম্ভের ওপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। অর্থনীতির সব লেনদেন হবে প্রযুক্তিনির্ভর, সরকারি কর্মকাণ্ডসহ সবকিছুতেই হবে প্রযুক্তির ব্যবহার এবং পুরো সমাজটাই হবে প্রযুক্তিবান্ধব।

আপনার মন্তব্য

আলোচিত