জগন্নাথপুর প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি , ২০২৩ ২৩:০৭

যুক্তরাজ্যের রচডেল বরা’র মেয়রকে সৈয়দপুরে সংবর্ধনা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়ার কৃতিসন্তান যুক্তরাজ্যের রচডেল বরা’র মেয়র সৈয়দ আলী আহমদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর এলাকাবাসীর আয়োজনে সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর গ্রামের প্রবীণ মুরুব্বি সৈয়দ মদচ্ছির আলীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্যের রচডেল বরা’র মেয়র সৈয়দ আলী আহমদ।

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইদুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ।

সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, সুনামগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা সৈয়দ মুছাদ্দিক আহমদ, কমার্স ব্যাংকের পরিচালক ফজলুর রহমান, যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামী লীগের সহসভাপতি আকমল খান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ছালেহ আহমদ ছোট মিয়া, যুক্তরাজ্য কমিউনিটি নেতা সৈয়দ খালিদ মিয়া অলিদ, কমিউনিটি নেতা হাজি আব্দুল আহাদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দ মুছাব্বির আহমদ, মাওলানা সৈয়দ ইমরান আহমদ, সৈয়দ তুহেল মিয়া, সাবেক ইউপি সদস্য সৈয়দ লিলু মিয়া, হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, ইউপি সদস্য সৈয়দ তানভীর মুরাদ, সৈয়দ হিলাল আহমদ, মাওলানা সৈয়দ মারজান ফেদাউর প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সৈয়দ মোফাজ্জল হোসেন।

সংবর্ধিত অতিথিকে গলায় মেডেল পরিয়ে দেন মাওলানা সৈয়দ ইমরান আহমদ। পরে সংবর্ধিত অতিথির হাতে এলাকাবাসী সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

সংবর্ধনা সভায় সৈয়দপুর দারুল হাদিস মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু আলী, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আব্দুস সালাম রাজা, সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার শিক্ষক মুফতি সৈয়দ শামীম আহমদ, আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দপুর বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি মাওলানা সৈয়দ সানাওর আলী, মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, সাবেক মেম্বার সৈয়দ জিতু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্যের কমিউনিটি নেতা সৈয়দ ফয়জুল ইসালাম, যুক্তরাজ্যের কমিউনিটি গোয়ালাবাজার এলাকার মুরুব্বি মো. আব্দুল আহাদ, যুক্তরাজ্য প্রবাসী মো. দিলশাদ মিয়া, হাফিজ আব্দুল কবির, মো. আবু তাহের তেরা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মো. শফিকুল ইসলাম খান, সৈয়দ শিব্বির আহমদ সদরুল, যুক্তরাজ্য প্রবাসী শেখ মোজাক্কির, আওয়ামী লীগ নেতা সৈয়দ জাহাঙ্গীর, যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুর রব, সাধারণ পাঠাগার সৈয়দপুর উপ পরিচালক মো. নূরুজ্জামান, সৈয়দপুর যুব পরিষদ সিলেটের সমন্বয়কারী সৈয়দ মুহাদ্দীস আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত