০২ মার্চ, ২০২৩ ২১:১৩
সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট তাজ উদ্দিন মাখনের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নং বারের অ্যানেক্স ভবনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এবং কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক।
অ্যাডভোকেট আল আসলাম মুমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কুদ্দুছ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট মোস্তফা দিলোয়ার আল আজহার, অ্যাডভোকেট বিজিত লাল তালুকদার, অ্যাডভোকেট সেলিম মো. আলী আসগর, অ্যাডভোকেট বদিউল আলম লিটন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক, অ্যাডভোকেট অমরেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, অ্যাডভোকেট এজাজ উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ কাওছার আহমদ, অ্যাডভোকেট কিবরিয়া আহমদ, অ্যাডভোকেট তাজ রিহান জামান, অ্যাডভোকেট দীপক রঞ্জন দত্ত, অ্যাডভোকেট গোপাল চন্দ্র চন্দ, অ্যাডভোকেট নেপাল চন্দ্র চন্দ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ বলেন, বিশ্বের সর্বত্র সিলেট জেলা আইনজীবী সমিতির অনেক বিজ্ঞ সদস্য রয়েছেন। আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রগণ্য। সিলেট জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ একটি বার। এই বারের ঐতিহ্য আমাদের সবাইকে ধরে রাখতে হবে।
আপনার মন্তব্য