নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৩ ১৩:১৬

খাদিমপাড়ায় ট্রাক-ট্যাক্টরের সংঘর্ষে নিহত ১

সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়া এলাকায় দ্রুতগামী ট্রাক ও ট্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন।

নিহত টেক্টর চালক সাইদুর রহমান (২৮)। তিনি সিলেট সদর উপজেলার খাদিমপাড়াস্থ মলাইটিলার আয়াছ আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়াস্থ জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাক ও টেক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় টেক্টর চালক সাইদুর রহমান নিহত হন।

দুর্ঘটনায় সময় টেক্টরটি পূর্ব  দিক থেকে পশ্চিম দিকে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৮ ১২৩৭) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ী দুটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় টেক্টর চালক নিহত হন।

সড়ক দুঘটনার বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার এস আই মনিরুজ্জামান বলেন, গাড়ি দুটি পুলিশের হেফাজতে আছে।

আপনার মন্তব্য

আলোচিত