তপন কুমার দাস, বড়লেখা

৩১ ডিসেম্বর, ২০১৫ ২২:২১

বড়লেখায় ৩ কাউন্সিলরের হ্যাট্রিক

বড়লেখা পৌরসভা নির্বাচনে এবার তিন কাউন্সিলর প্রার্থী টানা তিন জয়ের হ্যাট্রিক রেকর্ড গড়েছেন।

তারা হলেন ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল মতিন। তিনি ৩০০ ভোট পেয়ে ৩য় বারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ পেয়েছেন ২৯০।

৬নং ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত আলী আহমদ চৌধুরী নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেন। এবার তিনি  ৪৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল পেয়েছেন ৩৫১ ভোট।

আর ৪নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা তাজ উদ্দিন  ৬২৬ ভোট পেয়ে ৩য় বার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির আহমদ ৪৮৩ ভোট পেয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত