নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০১৬ ১০:৫২

বছরের প্রথম দিনে নগরীতে শ্রুতির পিঠা উৎসবে মানুষের ভিড়

ছবি: মশরুর আহমেদ ফাহিম

পৌষ মাস বাঙালীর জন্য পিঠা পুলির মাস। হাড় কাঁপানো  শীতে নানান বাহারি পিঠার স্বাদ যেন হাজার বছরের সংস্কৃতি।

সকাল ৭টায় খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম দিনে সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের ছোট ক্যাম্পাস প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন শ্রুতির আয়োজনে পিঠা উৎসব উদ্বোধন করেন সাংসদ কেয়া চৌধুরী।



এরপর নানা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রকমের পিঠার স্বাদ নিতে  পৌষের শীতের সকালে ভিড় করেন পিঠা উৎসবে। ছুটির দিন হওয়ায় অনেককে দেখা যায় পরিবার পরিজন নিয়ে আসতে।


একেক স্টলে একের রকমের পিঠার পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। তার মধ্যে রয়েছে ভাঁপা পিঠা, ভেজিটেবল ঝাল পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, ক্ষীর কুলি, গোকুল পিঠা, বিবিয়ানা পিঠা, সেমাই পিঠা, চিড়ার মোয়া, কাউনের মোয়া, তালের পিঠা, সন্দেশ পিঠা, দুধরাজ মতো হরেক রকমের পিঠা।

উৎসবের মূল মঞ্চে চলছে সাংস্কৃতিক আয়োজন। চলছে নৃত্যু, গান। শিশুরা আঁকছে ছবি। আয়োজক সূত্রে জানা যায় রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।

আপনার মন্তব্য

আলোচিত