কুলাউড়া প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০১৬ ১৬:৪৭

কাউন্সিলর প্রার্থী নিজের ভোটটিও পেলেন না!

কুলাউড়া পৌর নির্বাচনে শারমিন আক্তার নামে ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ভোট পেলেন না একটিও। এমনকি নিজের ভোটটিও পেলেন না!  ফলাফল শিটে তাঁর নামের পাশে ভোট সংখ্যা ০ (শূন্য)।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, এবার এই ওয়ার্ডে কাউন্সিলর পদে পাঁচজন প্রতিদ্বন্দির  মধ্যে ছিলেন শারমিন ও তাঁর স্বামী মুরাদ আহমদ। মুরাদ ২৫২ ভোট পেলেও শিউলি শূন্য ভোট পান। এই ওয়ার্ডে জয়ী হয়েছেন সামছুল ইসলাম।

এ ব্যাপারে শারমিন আক্তার সাংবাদিকদের বলেন, ভোটারেরা তাঁকে ভোট দেবেন বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু কেন যে ভোট পড়ল না তা তিনি বুঝতে পারছেন না।
‘আপনার নিজের ভোটটা গেল কোথায়’- এমন প্রশ্ন করা হলে শারমিন আক্তার শিউলি বিষয়টি এড়িয়ে যান।


আপনার মন্তব্য

আলোচিত