০১ জানুয়ারি, ২০১৬ ১৭:২৫
সিলেটের বিশ্বনাথ নতুন বাজারের মাদানিয়া মাদ্রাসার ছাত্র সালমান আহমদ খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন সালমানের মা মোছা: কুতুবী বেগম, (মামালা নং ২০)।
ঘটনার দিন (বুধবার) পুলিশের হাতে আটক হওয়া নিহত সালমানের সহপাঠি নাঈম আহমদের নাম উল্লেখসহ আরও ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এরআগে হত্যাকান্ডের কোন তথ্য না পেয়ে বৃহস্পতিবার দুপুরে আটককৃত নাঈমকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়।
এ প্রসঙ্গে জনাতে চাইলে বিশ্বনাথ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: আবদুল হাই বলেন, হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে। তবে নাঈমের কাছ থেকে সঠিক কোন তথ্য না পেয়ে তাকে আদালতের মাধ্যমে ৫৪ ধারায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বুধবার সকালে বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদের বড়ভাই রশিদ আহমদের বাসার সামন থেকে সালমান আহমদের (১৭) লাশ উদ্ধার করে পুলিশ।
সালমান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পূর্বগাঁও গ্রামের ছোটন মিয়ার ছেলে এবং ওই মাদ্রাসার ফজিলত (জালালাইন) ১ম বর্ষের ছাত্র ছিল।
আপনার মন্তব্য