০২ জানুয়ারি, ২০১৬ ১৮:১৭
জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা শনিবার বিকেলে ৪টায় কাজিরবাজারস্থ ছাত্রদলের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান ও জেলা সাধারন সম্পাদক রাহাত চৌধুরী মুন্নার যৌথ পরিচালনায় সভাপতির বক্তব্যে নুরুল আলম সিদ্দিকী খালেদ বলেন, ছাত্রদলের সকল নেতাকর্মীকে ভাতৃত্বের বন্ধনে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে, এবং আগামীদিনে খালেদা জিয়ার নির্দেশে সকল আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পরার সকল প্রস্তুতি রাখতে হবে।
জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ বলেন, সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে গনতন্ত্র পুনররুদ্ধারে সকল নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় গনতন্ত্রের পক্ষে জনমত তৈরী করে রাজপথের আন্দোলনে নামিয়ে আনতে হবে।
এ সময় বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, জেলা সহ সভাপতি চৌধুরী মো. সুহেল , মহানগর যুগ্ম সম্পাদক রুমেল শাহ্, বেলায়েত হোসেন মোহন, দেলোয়ার হুসেন খান মিশু, মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, জেলা যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, মহানগর সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, মহানগর ছাত্রদল নেতা আফসর খান, সৈয়দ সারোয়ার রেজা, জাহেদ মাহমুদ তুহিন, শিহাব উদ্দিন শিহাব, আলতাফ হুসেন সুমন,অলি চৌধুরী,জামিল আহমদ তালুকদার, এনামুল হক শামীম, বদরুল ইসলাম, এহতাসামুল হক সবুজ, মতসির আহমদ, দেলোয়ার হোসেন দিনার, আশরাফুল হক, শামিম আলী, আব্দুল হাসিব, সুহেদুর রহমান সুয়েদ,সজিবুল রহমান রুবেল,রাসেল আহমদ, মো: মাজেদ আহমদ সামি, মো. সামাদ আহমদ সাজু, জুনেদ আহমদ তালুকদার, মেহরাজ ভূইয়া পলাশ, আশিকুজ্জামান আশিক, এম এ দিলওয়ার,আফজাল চৌধুরী পাপ্পু, জহিরুল ইসলাম আলাল, নাসির তালুকদার, জুনেদ আহমদ, রুবেল ইসলাম, সাইদ হুসেন, আব্দুল আজিম, রাজু আহমেদ, শামিম আহমেদ, আমিন হুসেন।
আপনার মন্তব্য