০২ জানুয়ারি, ২০১৬ ১৯:৫৭
মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রী প্রথম বর্ষের মেধাবী ছাত্র অনুজ রায়ের হত্যার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেটে বসবাসরত নবীগঞ্জ সচেতন নাগরিক বৃন্দের উদ্যোগে বিশাল মানববন্ধন পালন করা হয়েছে।
আজ শনিবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যুবলীগ নেতা মলয় সরকারের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ও মদন মোহন কলেজের ছাত্র সজিব কান্তি দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সহ সভাপতি নবীগঞ্জের কৃতি সন্তান কয়েছ গাজী।
এছাড়াও মানব বন্ধনে বক্তব্য রাখেন, দিরাই উপজেলার রফিনগর ইউপি যুবলীগ সভাপতি মাহবুব আলম সুহেল, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সুকান্ত হাজরা, তপন চৌধুরী, রূপণ কান্তি দাশ, বিংকু কুমার দাশ, জন কান্তি দাশ, মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ সামন্ত, রাজীব হালদার, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ঝুটন দাশ। মানব বন্ধনে আরও উপস্থিত ছিলেন, অনুজ রায়ের কাকু প্রদুত বিজয় রায়, কিংকন বিজয় রায়, গৌরাঙ্গ রায়। অসীম দাশ, সীমান্ত দাশ, রিংকু দাশ, ভিপি দাশ, দিনন্ত দাশ, উজ্জল দাশ, নারায়ণ দাশ, অনুপ দাশ, সমর দাশ, কনক দাশ, অনুজ দাশ, তনু দাশ, শেখর রায়, রাজিব দাশ প্রমুখ।
উক্ত মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সহ সভাপতি নবীগঞ্জের কৃতি সন্তান কয়েছ গাজী বলেন, এই মানব বন্ধনে উপস্থিত থেকে আমি নিজেকে ধন্য মনে করি।
তিনি আরো বলেন, এই নির্মম হত্যা মামলা যেন দ্রুত বিচার আইনে সম্পন্ন করা হয় এবং এই হত্যা মামলাকে যারা বানচাল করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান ও হত্যাকারীদের ফাঁসির দাবী জানান।
আপনার মন্তব্য