শ্রীমঙ্গল প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০১৬ ২২:২৩

শ্রীমঙ্গলে পাঠ্যপুস্তক উৎসব পালিত

“নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মত ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উড়ব” এই প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গলে পাঠ্যপুস্তক উৎসব ২০১৬ পালন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শহীদুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রাথমিক শিক্ষক পরিষদ ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষে “জয় বাংলা, বাংলার জয়” সঙ্গীত পরিবেশন করা হয়।

প্রধান অতিথি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি তার বক্তব্যে বলেন, আগামী দিনের নাগরিক দেশের যে নেতৃত্ব হবে এই সুষ্ট শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে ২০১০ সালের শিক্ষানীতির আলোকে আজকের এই পর্যায়ের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সফল নেতৃত্বে বাংলাদেশে এরকম একটি ব্যবস্থা আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছি। আপনারা দেখেছেন নববর্ষ উপলক্ষে বাংলাদেশের এক বছরের মূল্যায়ন হয়েছে আমরা বিশ্বের মধ্যে একটি অন্যতম দেশ হিসেবে আমরা আমাদের সকল কর্মকাণ্ডকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি।

পরে প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলার প্রাথমিক পর্যায়ে ৫৫ হাজার ৪শত ৮৯ এবং মাধ্যমিক পর্যায়ে ২৮ হাজার ৯শত ৭৫ জন শিক্ষার্থীদের মধ্যে ৩ লক্ষ ৮১ হাজার ৭শত ৫৩টি বই বিতরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত