০৩ জানুয়ারি, ২০১৬ ১৪:৪৬
বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা কমিটির ‘বিদ্রোহীরা’।
আজ রবিবার (৩ জানুয়ারি) কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে ৪ জানুয়ারি রাত ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কর্তন, সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, দুপুর সাড়ে ১২ টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে শহীদ মিনার পর্যন্ত র্যালি।
৫ জানুয়ারি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ৬ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ।
৭ জানুয়ারি 'অসমাপ্ত আত্মজীবনী' বই বিতরণ ও পাঠচক্র কর্মসূচির উদ্বোধন।
জেলা ছাত্রলীগের সহ সভাপতি হোসাইন আহমেদ চৌধুরী কর্মসূচি ঘোষণার এ তথ্য জানান।
উল্লেখ্য, জেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত সিলেট জেলা ছাত্রলীগ। কমিটির পক্ষে-বিপক্ষে দুই গ্রুপ বেশ কয়েকবার নগরীতে শো-ডাউন, সংবাদ সম্মেলন ও মিডিয়ায় বিবৃতি পাঠিয়ে তাদের অবস্থান জানিয়েছে।
আপনার মন্তব্য