০৪ জানুয়ারি, ২০১৬ ০৯:১৩
ভূমিকম্পে নগরীর জিন্দাবাজারের ১০ তলা ভবনের (কানিজ প্লাজা শপিং সিটি) একটি দেয়াল ধসে আহত হয়েছেন একই পরিবারের চার জন।
আজ সোমবার (৪ জানুয়ারি) ভোরে দুর্ঘটনায় আহত হন তারা।
আহতরা হলেন, ফরিদুল ইসলাম, সাজেদুল ইসলাম, শিল্পী বেগম এবং রোকসানা আক্তার।
আহতদের পরিবারের সদস্য রকিবুল ইসলাম সিলেটটুডে টুয়েন্টিফোরকে জানান, ভূমিকম্পে দেয়াল ধসে পরিবারের চারজন আহত হয়েছেন। তন্মোধ্য দুজনের অবস্থা গুরুতর।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তারা এখনো দুশ্চিন্তায় আছেন। সিটি কর্পোরেশন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে আগামীতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
আহতরা সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, ভোর ৫টা ৫ মিনিটে (৪ জানুয়ারি) রাজধানী ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৬.৮।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে,ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের মণিপুরে ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে।
আপনার মন্তব্য