জামালগঞ্জ প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০১৬ ১৬:৫৬

জামালগঞ্জে মুক্তিযোদ্ধা পরিমল ঘোষ চৌধুরীর প্রয়ান

জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা পরিমল ঘোষ চৌধুরী দেবলকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মুক্তিযোদ্ধা পরিমল ঘোষ চৌধুরী দেবল (৬৫) সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

গত শুক্রবার সকাল সাড়ে দশটায় তার নিজ গ্রাম সাচনা চৌধুরী বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে নিজ বাড়ির শ্মশানে তাকে সমাহিত করা হয়।

পরিমল ঘোষ চৌধুরী উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের সাচনা গ্রামের জমিদার পরিবারের ভুপেশ ঘোষ চৌধুরীর পুত্র। রাষ্ট্রীয় মর্যাদায় অংশ নেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা সহকারী মাধ্যমিক অফিসার আব্দুল মুকিত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তফা কামাল, এসআই আব্দুল ওয়াহিদ, কাজল চন্দ্র দেবসহ তার সহকর্মী ৭১ সালের রনাঙ্গনের সাথী বীর মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধা পরিমল ঘোষ চৌধুরীর মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণতোষ চৌধুরী, জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জামালগঞ্জ ইউনিয়ন পরিষদ, জামালগঞ্জ প্রেসক্লাব, বরুণ রায় স্মৃতি পরিষদ, জামালগঞ্জ মহিলা পরিষদ, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, সাচনা আদর্শ যুব সংঘ, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সহ রাজনৈতিক,সামাজিক সংগঠন।

 

আপনার মন্তব্য

আলোচিত