সিলেটটুডে ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৬ ২১:৪২

ইজতেমায় যাওয়ার পথে দুর্ঘটনায় আহতদের পাশে কেয়া চৌধুরী

বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে সিলেট-ঢাকা মহাসড়কের বি বাড়িয়ার সরাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ২৬ জন ইজতেমা যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে দেখতে যান সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

এসময় তিনি আহতদের চিকিৎসার খোজ খবর নেন এবং তিনি সড়ক দুর্ঘটনার সময় ঢাকা থেকে হবিগঞ্জে আসার পথে এ ঘটনাটি। সাথে সাথে তিনি স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করেন এবং আহতদের সহযোগিতার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে পাঠিয়ে দেন এবং তার প্রচেষ্ঠায় আহতরা চিকিৎসায় পাচ্ছেন।

কেয়া চৌধুরী শুক্রবার সন্ধ্যায় তাদেরকে দেখতে যান।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোঃ আব্দুস ছবুর মিয়া সহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত