১০ জানুয়ারি, ২০১৬ ১৬:৩৫
বানিয়াচঙ্গের কৃতি সন্তান ভূপর্যটক রামনাথ বিশ্বাসের ১২৩ তম জন্মবার্ষিকী পালন করতে সভা হয়েছে।
গতকাল শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বানিয়াচঙ্গ ১নং উত্তর-পূর্ব ইউপি মিলনায়তনে ভূপর্যটক রামনাথ বিশ্বাস উদযাপন কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
১৩ জানুয়ারি রামনাথ বিশ্বাসের জন্মদিন হলেও ৩০ জানুয়ারি জমজমাট আয়োজনে তাঁর জন্মবার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছে ভূপর্যটক রামনাথ বিশ্বাস স্মৃতি সংসদ।
জন্মবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আমির হুসেন মাস্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহিত্যিক আবু ছালেহ আহমদ এর সঞ্চালনায় বক্তব্য দেন অ্যাডভোকেট সজল কান্তি বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, সেটেলম্যান্ট অফিসার গিয়াস উদ্দিন, শিক্ষক শ্যামা পদ বিশ্বাস, আবু মোতাহের খান লেচু, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক দীলিপ নারায়ন রায়, বিএনপি সেক্রেটারি ফরহাদ হুসেন বকুল, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, শিক্ষক দীপক কুমার ঘোষ, টিটু রঞ্জন কর, অঞ্জন দেব, মতিউর রহমান, আখতার হুসেন, কাউছার আহমেদ, রাসেল মিয়া প্রমূখ।
আপনার মন্তব্য