১০ জানুয়ারি, ২০১৬ ১৯:৫৯
সিলেট শহরতলীর বাদাঘাটে নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে সোমবার ঝটিকা সফরে সিলেটে আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি ও সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের এমপি।
বেলা দেড়টার দিকে সামরিক বিমানের একটি ফ্লাইটে মন্ত্রীদ্বয় সিলেটে পৌঁছবেন। এজন্য বাদাঘাটে হেলিপ্যাড তৈরিও করা হয়েছে।
নির্মাণাধীন কারাগারের উন্নয়নকাজ পরিদর্শন শেষে বিকেল ৪টায় অর্থমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সিলেট সফরকালে তাদের সাথে থাকবেন জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন। এছাড়া সরকারি উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত থাকবেন।
আপনার মন্তব্য