সিলেটটুডে ডেস্ক

১০ জানুয়ারি, ২০১৬ ২২:৪৭

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সিলেটে তারেক রহমানের উপর গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের ২ দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে পৃথক বিক্ষোভ মিছিল করে ওয়ার্ড ও কলেজ শাখা সমূহ।

এসব মিছিল থেকে বক্তারা বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্নিত হয়ে কতিপয় উৎসাহি লোক তারেক রহমানকে নিয়ে মিথ্যা আজগুবি নাটক মঞ্চস্থ করে তারেক রহমানের জনপ্রিয়তাকে প্রশ্নবৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে। বক্তারা তারেক রহমানকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র অপপ্রচার এদেশের জনগণ মেনে নেবে না। তারেক রহমানের সকল ষড়যন্ত্রের জবাব দিতে ছাত্রদল দিবানিশি অতন্দ্র প্রহরি হয়ে থাকবে।

রবিবার ২৭নং ওয়ার্ড ছাত্রদল সকাল ১১টায় সময় দক্ষিন সুরমায় বিক্ষোভ মিছিল প্রদান করে। ২৬নং ওয়ার্ড ছাত্রদল সকাল ১২ টায় কদমতলি এলাকায়, এমসি বিশ্ববিদ্যালয় ছাত্রদল দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে, ৪নং ওয়ার্ড ছাত্রদল সকাল ১১টায়, সরকারী কলেজ ছাত্রদল সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে, ১৮ ও ১৯নং ওয়ার্ড ছাত্রদল যৌথ ভাবে দুপুর ১টায় রায়নগর এলাকায়, মদন মোহন কলেজ ছাত্রদল দুপুরে কলেজ ক্যাম্পাসে,২৪নং ওয়ার্ড ছাত্রদল দুপুর ২টায় তেররতন এলাকায়, ৭নং ওয়ার্ড ছাত্রদল দুপুর ২টায় সুবিদবাজার এলাকায়, ১৪নং ওয়ার্ড ছাত্রদল দুপুর ২টায় মাহজনপট্টি এলাকায়, ১নং ওয়ার্ড ছাত্রদল দরগাহ এলাকায় দুুপুরে, ৮নং ওয়ার্ড ছাত্রদল ১১টায় মদিনা মার্কেট, ৯নং ওয়ার্ড ছাত্রদল ১টায় বাগবাড়ি এলাকায়, ৩, ১০ ও ১১ নং ওয়ার্ড ছাত্রদল যৌথ ভাবে দুপুর ১টায় নগরীর কাজলশাহ এলাকায়, ২৫নং ওয়ার্ড ছাত্রদল দুপুর ১২ টায়, ১২নং ওয়ার্ড ছাত্রদল দুপুর ৩টায়, ১৩নং ওয়ার্ড ছাত্রদল ১১টায় ও ২৩নং ওয়ার্ড ছাত্রদল ৩টায় বিক্ষোভ মিছিল বের করে।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ড সমূহে যথারিত কর্মসূচী, বিক্ষোভ মিছিল পালন করা হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত