১০ জানুয়ারি, ২০১৬ ২৩:১০
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কৃতি সন্তান ও টাওয়ার হ্যালমেটের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ আতাউর রহমান বড়লেখা ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থীদের জন্য ফলাফলের ভিত্তিতে প্রতি বছর এক লক্ষ টাকা করে বৃত্তি প্রদান করার অঙ্গিকার করেছেন।
তিনি সম্প্রতি ডিগ্রি কলেজের শিক্ষা কার্যক্রম দেখতে এসে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে বৃত্তি দেওয়ার কথা উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, প্রবাসী সাংবাদিক বড়লেখার কৃতি সন্তান বেলাল আহমদ, উপাধ্যক্ষ সুভাষ দেব নাথ, অধ্যাপক বিধান চন্দ্র দাস, রবিউল হক, জায়েদ আহমদ, আব্দুস সবুর, মাধবী লতা প্রমুখ।
আপনার মন্তব্য