নিউজ ডেস্ক

১১ জানুয়ারি, ২০১৬ ১০:৩৩

সুনামগঞ্জে যুবক খুন, আটক ১

সুনামগঞ্জে দুর্বৃত্তরা খুন করলো এক যুবককে। নিহত যুবকের নাম নিহত ইয়াকুব আলী (২০)। তিনি বদিপুর এলাকার আজমত আলীর ছেলে।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে খুনের ঘটনাটি ঘটে। রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ইয়াকুবকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে শফিকুল ইসলাম (২০) নামের একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

ঘটনার কারন অনুসন্ধানে পুলিশ কাজ করছে। জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত