০৮ আগস্ট, ২০২৩ ১৯:০৮
সংগ্রাম-স্বাধীনতা প্রেরণার বঙ্গমাতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাইয়ে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে জন্মবার্ষিকী পালন করা হয়। জন্মবার্ষিকী উপলক্ষ্যে সকালে উপজেলা গণ-মিলনায়তন হলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনীভিত্তিক প্রামাণ্য চিত্র প্রর্দশন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন'র সভাপতিত্বে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
সভা শেষে অসচ্ছল ১০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এঁর রুহের মাগফেরাত কামনায় ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য