বানিয়াচং প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০১৬ ১৯:১৯

বানিয়াচং এ সড়ক দুর্ঘটনায় নিহত ১

বানিয়াচং হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রত্না নামক স্থানে চান্দের গাড়ীর ধাক্কায় একজন নিহত হয়েছেন। 

সোমবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হরেন্দ্র চক্রবর্তী(৬০), সে বানিয়াচঙ্গ উপজেলার নতুন নোয়াগাও গ্রামের  মৃত হরলাল চক্রবর্তীর ছেলে।।

পুলিশ সুত্রে জানা যায়,হবিগঞ্জ থেকে বানিয়াচঙ্গ গামী যাত্রীবাহী একটি চান্দের গাড়ী রত্নাবাজারের পৌছার পর রাস্তায় দাড়িয়ে থাকা হরেন্দ্রকে চাপা দিয়ে দ্রত পালিয়ে যায়। গাড়ীর চাপায় হরেন্দ্রর মাথার মগজ বের হয়ে যায়।

খবর পেয়ে বানিয়াচঙ্গ থানার ওসি নির্মলেন্দুর চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসাপাতালের মর্গে প্রেরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত