নিউজ ডেস্ক

১২ জানুয়ারি, ২০১৬ ১২:২৬

খাদিমে দুই শ্রমিক হত্যা মামলায় আসামিদের এক দিনের রিমান্ড মঞ্জুর

সিলেটের খাদিমনগরে বিসিক শিল্পনগরীর ২ শ্রমিক খুনের ঘটনার গ্রেফতার তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মহানগর কোর্ট পুলিশ পরিদর্শক মো. নফিজুল ইসলাম জানান, পুলিশ ‘মহানগর হাকিম আদালত-৩’ এ আসামিদের সাতদিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দীকী আসামিদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৮ জানুয়ারী সন্ধ্যায় খাদিমনগর বিসিক শিল্পনগরী এলাকায় বনফুল বিস্কুট কোম্পানীর শ্রমিক রাজু এবং তাপু  দুর্বৃত্তদের হামলায় নিহত হন। আহত হন আরেক শ্রমিক রাসেল।

ঘটনার পর অভিযান চালিয়ে জামাল উদ্দিন, মিজানুর রহমান ও মাহবুবুর রহমানকে আটক করে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত